রিয়াদ মাহমুদ সিকদার , কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে হাট বাজার মাঠ ঘাট চাষে বেড়াচ্ছেন কাজী রুহিয়া বেগম হাসি। গতকাল সন্ধ্যায় চিরাপাড়া বেইলী ব্রীজ সংলগ্ন এক পথসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামিলীগের সদস্য ইসাহাক আলী খান পান্না। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি এড. এ.কে.এম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামিলীগের সাবেক যুগ্ম আহবায়ক এড. এ.কে.এম আউয়াল, উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন সহ সভাপতি শাহ মোঃ কাইউম, দুলাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, চিরাপাড়া পাারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকন, সদর ইউনিয়ন চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রশীদ মিল্টন, জেলা পরিষদের সদস্য ও মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহজাদী রেবেকা চৈতী, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বিশজিৎ পাল, কেন্দ্রীয় যুবসংহতির নেতা নজরুল ইসলাম, জেপি নেতা রাজু তালুকদার, কৃষকলীগের সাধারন সম্পাদক শামীম খান প্রমূখ।


কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন
প্রতিনিধির নাম : 















