ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগোয়ার কোভিড-১৯ এর টিকা নিলেন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
  • ৩৯১ বার পঠিত হয়েছে

 Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ  কোভিড-১৯ এর টিকা নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগোয়ার। শুক্রবার (২৩ এপ্রিল) ওটোয়ায় করোনার প্রতিষেধক টিকা গ্রহণ করেন। তারা প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণ করলেন।

টিকা নেওয়ার পর ট্রুডো বলেন, আমি খুব উচ্ছ্বসিত। এক ফেসবুক লাইভে তিনি আরও বলেন, আজ সোফি এবং আমি ভ্যাকসিন পেয়ে খুশি। আপনাদের পালা এলে আপনারাও অবশ্যই টিকা নেবেন।

অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে বিতর্ক থাকায় কানাডায় শীর্ষ স্থানীয় প্রায় সকল রাজনৈতিক নেতারা এই ডোজ গ্রহণ করেন। তাদের মধ্যে অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড, টরন্টো মেয়র জন টরি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্যাটি হাজদু, এনডিপি নেতা জগমিত সিং এবং আরও অনেকেই রয়েছেন।

কানাডায় প্রথম করোনা হানা দিয়েছিলো প্রধানমন্ত্রী ট্রুডোর ঘরেই। গত বছর লন্ডন থেকে ফিরেই সোফি গ্রেগোয়ার করোনায় আক্রান্ত হন। দীর্ঘ এক বছরেরও বেশি সময় হলেও তিনি ভ্যাকসিন নেননি। জাস্টিন মিডিয়াকে জানিয়েছেন, যখন তার পালা আসবে, তখনই নিয়ম মোতাবেক ভ্যাকসিন নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগোয়ার কোভিড-১৯ এর টিকা নিলেন

আপডেট এর সময় : ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১