1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

গাজায় ইসরাইলের ‘অস্তিত্ব রক্ষার লড়াই’ চলছে: নেতানিয়াহু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৩ বার পঠিত হয়েছে

  নিউস ভয়েস অফ বাংলাদেশ : আন্তর্জাতিক ডেস্কঃ  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছ থেকে ইসরাইলি বন্দিদের মুক্ত করতে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে খবর দিয়েছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি শনিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে চলমান গাজা যুদ্ধকে ইসরাইলের ‘অস্তিত্ব রক্ষার লড়াই’ বলে উল্লেখ করেন।

নেতানিয়াহু বলেন, যত চাপ আসুক এবং যত ক্ষয়ক্ষতিই হোক না কেন এ যুদ্ধে ইসরাইলকে জিততেই হবে। তিনি আরো বলেন, গাজা উপত্যকাকে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর অধীনে এনে বেসামরিকীকরণ করতে হবে।

হামাসের হাতে যখন একশ জনের বেশি ইসরাইলি বন্দি আটক রয়েছে এবং এদের মধ্যে তিনজন ইসরাইলি সেনাদের হাতেই নিহত হয়েছে তখন এ বক্তব্য দিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী। ভুলক্রমে ইসরাইলি সেনাদের গুলিতে তিন বন্দি নিহত হওয়ার পর যুদ্ধ না করে বরং আলোচনার মাধ্যমে বাকি বন্দিদের মুক্ত করে আনার জন্য তেল আবিবের ওপর অভ্যন্তরীণ চাপ প্রবল থেকে প্রবলতর হচ্ছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী দাবি করেন, সেনা অভিযানের মাধ্যমে চাপ সৃষ্টির মাধ্যমেই নভেম্বরে কিছু বন্দিকে মুক্ত করে আনা সম্ভব হয়েছিল; যদিও হামাস বলেছে, চাপের কারণে নয় তারা বরং ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে স্বেচ্ছায় ইসরাইলি নারী ও শিশুদের মুক্তি দিয়েছে। নেতানিয়াহু আরো দাবি করেন, এবারও চাপ সৃষ্টির মাধ্যমেই বাকি বন্দিদের মুক্ত করে আনা হবে।

এর আগে শনিবার কাতার জানায়, হামাসের হাতে আটক বন্দিদের মুক্ত করার ব্যাপারে নতুন করে আলোচনা চলছে। একইদিন ইসরাইলি গণমাধ্যমগুলো জানায়, নরওয়েতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করার জন্য ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান অসলো গেছেন। কাতারের মধ্যস্থতায় গতমাসে গাজায় এক সপ্তাহের যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews