রেফারি মানজানো তাঁর প্রতিবেদনে লিখেছেন, কস্তা শুধু গালিই দেননি। লাল কার্ড দেখার পরও মাঠে দাঁড়িয়ে তাঁর হাত ধরে দুই সতীর্থকে কার্ড দেখানো থেকে আটকানোর চেষ্টা করেছেন। তবে গডিন ও হিমেনেজের হলুদ কার্ড প্রাপ্তি আটকাতে পারেননি কস্তা। বরং সে কাজের জন্যই মিলেছে আরও চার ম্যাচের নিষেধাজ্ঞা।






