ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

গুলশানে যান চলাচল বন্ধ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯
  • ১৩৩ বার পঠিত হয়েছে

ডিএনসিসি মার্কেটের অগ্নিকাণ্ডের কারণে গুলশান-১ নম্বরের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে হাতিরঝিল ও পুলিশ প্লাজা, গুলশান গুদারাঘাট, মহাখালী টিবি গেট ও গুলশান-২ নম্বর থেকে কোনও গাড়ি ঢুকতে পারছে না।

রাজধানীর বনানীর বহুতল ভবনের পর শনিবার (৩০ মার্চ) গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের কাঁচা ও সুপার মার্কেটে আগুন লাগে। ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে গুলশান-১ এ যাওয়ার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ায় আগতরা পায়ে হেঁটে চলাচল করছেন। শুধুমাত্র মাল সরানোর কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান, অ্যাম্বুল্যান্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা প্রতিষ্ঠান সমূহের গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে।

২০১৭ সালের ৩ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগেছিল। সেই সময় ১৬ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। মার্কেটের নিচতলা ও দোতলার মোট ৬০৫টি দোকান পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত ও ৭১ জন আহত হয়েছেন। দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

গুলশানে যান চলাচল বন্ধ

আপডেট এর সময় : ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯