ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • ৪০১ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ  চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। এটি হতে যাচ্ছে এই সমিতির ১৭তম নির্বাচন। নির্বাচনে নির্বাচন কমিশনের থাকবেন প্রধান পীরজাদা শহীদুল হারুন এবং সদস্য বজলুর রশিদ চৌধুরী ও বিএইচ নিশান।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার মিশা সওদাগর-জায়েদ খানের নেতৃত্বে একটি প্যানেল এবং ইলিয়াস কাঞ্চন-নিপুনের নেতৃত্বে আরেকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

নোটিশে বলা হয়েছে, ২৮ জানুয়ারি, শুক্রবার, এফডিসির আর্টিস্ট স্টাডিরুমে অনুষ্ঠিত হবে ভোটদান পর্ব। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বেলা ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি।

খসড়া ভোটার তালিকা প্রকাশ ৮ জানুয়ারি, ভোটার তালিকা সংশোধনের জন্য আবেদন ৯ জানুয়ারি। ১০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। মনোনয়নপত্র সংগ্রহ ১১ জানুয়ারি, মনোনয়ন দাখিল ১২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ও খসরা প্রার্থী তালিকা প্রকাশ ১৩ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৬ জানুয়ারি।

ফলাফলের বিরুদ্ধে নির্বাচনি আপিল বোর্ডের কাছে ৫ হাজার টাকা জমা দিয়ে আপত্তি দাখিলের শেষ তারিখ ২৯ জানুয়ারি। চূড়ান্ত সংশোধিত ফলাফল দেয়া হবে ৩০ জানুয়ারি। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।

নোটিশে আরো বলা হয়েছে, নির্বাচনি চূড়ান্ত ফলাফল ঘোষণার সাত দিনের মধ্যে বিদায়ী পরিষদ নবনির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেবে।

সদ্য মেয়াদ-উত্তীর্ণ কমিটির সভাপতি মিশা সওদাগর জানিয়েছেন, নির্বাচনের বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে আগামী ৭ জানুয়ারি। সে দিন সমিতির সব সদস্যের উপস্থিতিতে সাধারণ সভা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি

আপডেট এর সময় : ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২