Newsvob.com.: : কভিড মোকাবিলায় বাংলাদেশের জন্য ১০ হাজার কিট, ১০ হাজার পিপিই ও ১ হাজার তাপ মাপার যন্ত্র পাঠিয়েছে চীন। কুনমিং থেকে আসা চীনের একটি কার্গো উড়োজাহাজ এসব সরঞ্জাম নিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিমানবন্দরে এসব সরঞ্জাম চীনা দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের কর্তৃপক্ষকে হস্তান্তর করেন।
এর আগে চীনা দূতাবাসের এক কর্মকর্তা জানান, তারা কভিড প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী সহায়তা দিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে এসব সামগ্রী আসছে।