1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গার ৪ উপজেলায় নির্বাচনি সরঞ্জাম বিতরণ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ১০২ বার পঠিত হয়েছে
আল মামুন সোহাগ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার চারটি উপজেলা পরিষদ নির্বাচনের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালটপেপার, ব্যালট বাক্স, কালি ও সিল। শনিবার দুপুরের পর চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা,দামুড়হুদা ও জীবননগর উপজেলা চত্বর থেকে কেন্দ্রওয়ারী এসব মালামাল বিতরণ করা হয়।
প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এসব সরঞ্জাম গ্রহণ করে তারা দুপুরেই কেন্দ্রে কেন্দ্রে রওনা হন ।
রিটার্নিং কর্মকর্তা ইয়াহ্ ইয়া খাঁন জানান, সদর, দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচনের জন্য মোট ৩৩৮টি
কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম।
তিনি জানান, প্রতিটি কেন্দ্র পুলিশ আনসারসহ নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১৪ জন। এছাড়া অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে
দায়িত্ব পালন করবেন আইন-শৃঙ্খলা বাহিনীর ১৫ জন সদস্য। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপক্ষে ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রতিটি উপজেলায় মোতায়েন রয়েছে দুই প্লাটুন বিজিবি। পাশাপাশি র‌্যাব ও পুলিশের বেশ
কয়েকটি ইউনিটের সমন্বয়ে থাকবেন একাধিক স্ট্রাইকিং ফোর্স।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews