1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল আর নেই।

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৬ বার পঠিত হয়েছে
নিউস ভয়েস অফ বাংলাদেশ   বিনোদন ডেস্কঃ জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল আর নেই। বুধবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক।
অভিনয়শিল্পী সংঘের সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক অভিনেতাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

এদিন সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’র প্রিমিয়ারে অংশ নেওয়ার কথা ছিল তার। সেই লক্ষ্যে বাসা থেকে রওনাও দিয়েছিলেন। শপিং মলের পার্কিংয়ে তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি আর পৃথিবীতে নেই।

তার পুরো নাম আহমেদ রেজা রুবেল। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে তার জন্ম। মঞ্চনাটক দিয়েই তার উঠে আসা। নন্দিত নাট্যকার সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’-এ কাজের মাধ্যমেই তার পথচলার সূচনা। এরপর টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন।

বলা হয়, দেশের অন্যতম আন্ডাররেটেড অভিনেতা আহমেদ রুবেল। যাকে শোবিজ অঙ্গন যথার্থ ব্যবহার করতে পারেনি। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে চন্দ্রকথা, ব্যাচেলর, শ্যামল ছায়া, গেরিলা, জোনাকির আলো, লাল মোরগের ঝুঁটি, চিরঞ্জীব মুজিব ইত্যাদি। হুমায়ূন আহমেদের ঈদ নাটক পোকা, যেখানে তার অভিনীত ঘোড়া মজিদ চরিত্রটি জনপ্রিয়তা অর্জন করে। তারপর তিনি একুশে টেলিভিশনের ধারবাহিক নাটক প্রেত-এ অভিনয় করেন।
প্রেত নাটকটি মুহম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস হতে নির্মিত এবং এর পরিচালক আহির আলম। এই ধারাবাহিক নাটকটি অনেক জনপ্রিয় ছিল এবং এই নাটকে তার অভিনয় জাফর ইকবাল দ্বারা প্রশংসিত হয়।
Jalalur/Ras

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews