1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

জাতিসংঘ শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত তাহসান খান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৩৭১ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক : সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসাবে ঘোষণা করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। এবারই প্রথম কোনও বাংলাদেশীকে দূত হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। আগামী ২ বছর এই দায়িত্ব পালন করবেন তাহসান।

শনিবার (২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতিসংঘের শরণার্থী সংস্থা বাংলাদেশ প্রধান স্টিফেন করলিস।

সারাবিশ্বে শরণার্থী সংস্থার মোট ৩২ জন শুভেচ্ছাদূত আছেন বিশ্বজুড়ে, যারা তাদের জনপ্রিয়তা, নিষ্ঠা ও কাজের মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত শরণার্থীদের পরিস্থিতি ও সংস্থাটির কার্যক্রম সবার সামনে তুলে ধরেন।

২০১৯ সাল থেকে তাহসান শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দেয়ার বিভিন্ন উদ্যোগে ইউএনএইচসিআর-এর সাথে কাজ করে চলেছেন।বাংলাদেশে ইউএনএইচসিআর-এর কাজ শুরু হয় ১৯৭১ সালে শরণার্থী বাংলাদেশীদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে আনার মাধ্যমে। চলমান রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা প্রদানের মাধ্যমে সংস্থাটির বাংলাদেশের কার্যক্রম এখনও বিদ্যমান।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews