1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক সমাবেস – কর্মসূচি বন্ধ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৭৭ বার পঠিত হয়েছে

 Newsvob.com.: অনলাইন ডেস্কঃ  বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।জাতীয় প্রেস ক্লাবে যেকোনো রাজনৈতিক দলের সমাবেশ ও কর্মসূচি বন্ধ থাকবে বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্ব বুধবার ব্যবস্থাপনা কমিটির সভায় গত ১০ অক্টোবর ক্লাব প্রাঙ্গণে সংঘটিত বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত ঘটনাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বলা হয়, কমিটি ক্লাব ও সদস্যদের স্বার্থে ক্লাবে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রাখতে বদ্ধপরিকর। যেকোনো মূল্যে ক্লাবের স্বার্থ, মর্যাদা সমুন্নত রাখা হবে।

আরো বলা হয়, ক্লাবের বিভিন্ন হল ও মিলনায়তন ভাড়া প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলী ও শর্ত আবশ্যিকভাবে পালন করা হবে। সভায় আলোচনা সভা, সেমিনারের নামে কোনো দলের রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ করতে দেওয়া হবে না।

এ ছাড়া বলা হয়, জিহাদ স্মৃতি পরিষদ ও জিয়া পরিষদের সমাবেশ ও কর্মসূচি ক্লাবে ভবিষ্যতে বন্ধ থাকবে বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়।

এর আগে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির রাজনৈতিক সমাবেশ অবৈধ ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদও এ বিষয়ে বলেন, মির্জা ফখরুল সাহেবদের রাজনৈতিক দলের কার্যালয়ের মতো সমাবেশ করে জাতীয প্রেস ক্লাবের পবিত্রতা ও মানমর্যাদা নষ্ট করা হয়েছে।

সোমবার এক বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, জাতীয় প্রেস ক্লাবের নাম ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ের খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। কিন্তু আদালতের রায়ে দণ্ডিত বিতর্কিত রাজনৈতিক নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাব নেতাদের আদৌ কোনো মতবিনিময় হয়নি। তাই জাতীয় প্রেস ক্লাবের নাম ব্যবহার করাটা সম্পূর্ণ অনৈতিক হয়েছে। এটি একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ। জাতীয় প্রেস ক্লাব এই ধরনের দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews