ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ Logo মোদি সরকারের মাথাব্যথা ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসের বাইরেও বাড়ছে চাপ Logo ১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ বিশেষ চমক Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জাপানের বাণিজ্যমন্ত্রী ঢাকায় আসছেন সোমবার

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯
  • ১১০ বার পঠিত হয়েছে

তথ্যপ্রযুক্তি খাতসহ বাংলাদেশের সঙ্গে সার্বিক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে কয়েক ঘণ্টার সফরে ঢাকা আসছেন জাপানের অর্থ বাণিজ্য ও শিল্পবিষয়কমন্ত্রী হিরোসিগে সিকো। আগামী ১৪ জানুয়ারি তার বাংলাদেশ সফরের কথা রয়েছে। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে শপথ নেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ এবং নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে জাপানের ইকোনমিক মিনিস্টারের বৈঠকের আগ্রহ দেখিয়েছে টোকিও।

গত শনিবার ঢাকাস্থ জাপানের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

৩০ ডিসেম্বরের নির্বাচন পরবর্তী নতুন সরকারের সঙ্গে জাপানের কাজকর্ম বিষয়েও তারা কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত তার দেশের ইকোনমিক মিনিস্টারের বাংলাদেশ সফরের পরিকল্পনার বিষয়টি অবহিত করেন। সরকার গঠনের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইংয়ের তরফে জরুরিভিত্তিতে জাপানের মন্ত্রীর সফরের বিষয়ে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রীর দফতরে জানানো হয়। তাদের শিডিউলও চাওয়া হয়েছে।

সরকারি সূত্রগুলো জাপানের মন্ত্রীর সফরের বিস্তারিত এখনই প্রকাশ করতে চাইছে না জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন কর্মকর্তা বলেন, নবগঠিত সরকারের আমলে পরীক্ষিত বন্ধু ও উন্নয়ন সহযোগী জাপানের মন্ত্রীর সফরই হবে প্রথম কোনো বিদেশি মন্ত্রীর সফর। ফলে সরকার প্রধানসহ অন্যদের সঙ্গে সাক্ষাতের সমূহ সম্ভাবনা রয়েছে। তবে মন্ত্রীর সফরের কর্মসূচিসহ অনেক কিছুই এখনো দুই পক্ষের আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে।

গত শনিবার দেয়া এক বিবৃতিতে বাংলাদেশের সঙ্গে তার বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেছে জাপান সরকার। জাপান সরকার জানায়, ৩০ ডিসেম্বর বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ৩১ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। আমরা স্বাগত জানাই, বাংলাদেশের সব প্রধান দলের অংশগ্রহণে নির্বাচনে জনগণ তাদের প্রকৃত রায় দিতে পেরেছেন।

স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, জাপান আশা করে, বাংলাদেশ গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখবে। আর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে জাপান তাদের সহযোগিতা চালিয়ে যাবে।

বাংলাদেশের ভোটের দিন রাজনৈতিক সহিংসতার বিষয়ে জাপান সরকার অবহিত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ

জাপানের বাণিজ্যমন্ত্রী ঢাকায় আসছেন সোমবার

আপডেট এর সময় : ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯