ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

ঢাকা দক্ষিণে প্রতি কুকুরের কর ৫০০ টাকা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • ৪২৫ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ      ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কুকুর পালন করলে প্রতি কুকুরের জন্য ৫০০ টাকা বার্ষিক কর দিতে হবে। এ ছাড়া ঘোড়া ও হরিণ পালনে প্রতিটির জন্য কর দিতে হবে ১ হাজার টাকা

‘সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬’-এর গণবিজ্ঞপ্তি অনুসারে, প্রতিটি পোষা প্রাণীর জন্য বার্ষিক কর দিতে হবে। বিজ্ঞপ্তিতে এসব পোষা প্রাণীর মালিকদেরকে স্ব স্ব অঞ্চলের রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখায় উল্লিখিত হারে কর এবং এ করের উপর ১৫ শতাংশ ভ্যাট প্রদান করতে অনুরোধ করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্যানুযায়ী, দক্ষিণ সিটির আওতায় ১২৮টি পোষা কুকুর, ১৪৫টি হরিণ এবং ৪৬টি ঘোড়া রয়েছে।

সিটি কর্পোরেশন ইতিমধ্যে এসব পোষা জন্তুর মালিকদের চিঠি দিয়ে করের বিষয়টি অবহিত করেছে। ঢাকা দক্ষিণের ডেপুটি চিফ রেভেনিউ অফিসার শাহজাহান আলী গণমাধ্যমকে বলেন, সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল অনুযায়ী কর্পোরেশনের আওতাধীন প্রতিটি পোষা প্রাণী (কুকুর, হরিণ ও ঘোড়া) পালনের ক্ষেত্রে কর নির্ধারিত রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এর আগে কখনও এক্ষেত্রে কর আদায় হয়নি। চলতি অর্থবছরেই প্রথম পোষা জন্তুর ক্ষেত্রে কর আদায় শুরু হয়েছে। ইতিমধ্যে ২৭টি পোষা প্রাণীর মালিক কর জমা দিয়েছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

ঢাকা দক্ষিণে প্রতি কুকুরের কর ৫০০ টাকা

আপডেট এর সময় : ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২