তাহসান প্রায়ই বাসায় আসে : মিথিলা

 NEWSVOb des: দীর্ঘ বিরতির পর অর্ণব প্রকাশ করেছেন তার নতুন গান ‘কী হলে কী হতো’। আর এই গানের ভিডিওতে অর্ণবের পাশাপাশি মডেল হয়েছেন মিথিলা ও ইন্দ্রশীষ রায়। গানের ভিডিওতে আরও অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জী।

সম্প্রতি নতুন গানের ভিডিও প্রসঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা জানান, বিচ্ছেদের পর এখনও তাহসানের সঙ্গে কথা বলেন তিনি। একমাত্র সন্তান আইরা তেহরীম খানকে দেখতে তাহসান প্রায়ই তার বাসায় আসেন। মেয়ে আইরার ব্যাপারে তারা দু’জন আলোচনা করেই সিদ্ধান্ত নেন। তবে আগামীতে তাদের এক হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দেন মিথিলা।

এদিকে, গত ৪ জুন ‘কী হলে কী হতো’ গানটি প্রকাশ হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন [ডিএমএস]-এর ব্যানারে। গানটির কথা, সুর-সংগীত করেছেন প্রদ্যুৎ চ্যাটার্জী। মোশনরক এন্টারটেইনমেন্ট ও মাস-কাট প্রোডাকশন হাউজের ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন একলব্য চৌধুরী।

উল্লেখ্য, ২০০৬ সালের আগস্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। ২০১৩ সালের এপ্রিলে এই তারকা জুটির ঘর আলো করে জন্ম নেয় একমাত্র কন্যা আইরা তেহরীম খান। দীর্ঘ ১১ বছর সংসার জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হয় ২০১৭ সালের মে মাসে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *