ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

দলীয় সরকারের অধীনে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হওয়া সম্ভব প্রমাণ হয়েছে : এইচ টি ইমাম

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
  • ৭৩ বার পঠিত হয়েছে

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, দলীয় সরকারের অধীনে যে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হওয়া সম্ভব তা এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এইচটি ইমাম বলেন, বাংলার জনগণের নিরঙ্কুশ সমর্থনে, এই স্বাধীন-সার্বভৌম নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এর সব কৃতিত্বের দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সরকার প্রধান হয়েও স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সংবিধানের বিধান অনুযায়ী কীভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়, তার অনন্য নজির স্থাপন করেছেন।

তিনি বলেন, অতীতের যেকোনও সময়ের চেয়ে এবারের নির্বাচনে সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। একই সঙ্গে আজকে অনুষ্ঠিত ২৯৯টি নির্বাচনি আসনের ৪০ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ১২টি আসনের মাত্র ১৬টি ভোটকেন্দ্রের ভোট স্থগিত হয়েছে। এমনকি নির্বাচনে ভোটারদের অংশগ্রহণও ছিল আশাব্যঞ্জক।

‘দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠ হওয়া সম্ভব নয়’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান বলেন, ‘আমি বলবো দলীয় সরকারের অধীনে যে নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরেপেক্ষ হওয়া সম্ভব হয়, এই নির্বাচন সেই প্রমাণ করেছে।’

এ সময় তিনি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

দলীয় সরকারের অধীনে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হওয়া সম্ভব প্রমাণ হয়েছে : এইচ টি ইমাম

আপডেট এর সময় : ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮