ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ

দিদিকে ভয় দেখানো অত সহজ নয়: মোদীকে মমতা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
  • ১০০ বার পঠিত হয়েছে

দিদি কাউকে ভয় পায় না। দিদিকে ভয় দেখানো অত সহজ নয়। ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কটাক্ষের জবাবে এসব কথা বলেন।

রোববার দলীয় প্রার্থী বিজয়চন্দ্র বর্মনের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী প্রচার সভায় গিয়ে তিনি বলেন, ‘দিদি ভয় পাওয়ার লোক নয়! দীর্ঘদিন ধরে লড়াই করেছি। বোমা, গুলি আর বন্দুকের সামনে রুখে দাঁড়িয়েছি। আর আপনাদের মতো ডাকাতদের ভয় পাব? এত সোজা নয়।’

ওইদিন সকালে কোচবিহার রাসমেলা ময়দানের জনসভায় মোদী দিদিকে কটাক্ষ করে বলেন, দিদি ভয় পেয়েছেন বলেই নির্বাচন কমিশনকে রাগ দেখাচ্ছেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই সেই কটাক্ষের জবাবে তোপ দেগেছেন মমতা।

তিনি যে কাউকে ভয় পান না, সেই ব্যাখ্যা লাখো মানুষের জমায়েতের সামনে দেওয়ার সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন। ‘দুই অফিসারকে সরিয়ে ভাবছেন, ভোট জিতে যাবেন। সে গুড়ে বালি! যারা এসেছেন, তারাও আমাদের অফিসার, রাজ্যের অফিসার।

মমতা জানান, অনেক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি। কিন্তু এত বাজে কথা বলা নিম্ন রুচির কাউকে আগে দেখিনি। মোদী মা-বোনদের অপমান করছেন। জানেন না, যাঁরা চুল বাঁধেন, তারা রান্নাও করেন। প্লেন চালান, ট্রেন চালান, আবার রাজ্যও চালান।

মমতার অভিযোগ, সেন্ট্রাল ফোর্সকে বলা হচ্ছে তৃণমূলকে ধরো। এভাবে যেন ভোটে জিতে যাবে। পাঁচ বছরে সাধারণ মানুষের জন্য একটাও কাজ করনি। এখন ভোটের সময় এসে উঁকিঝুঁকি মারছো’। ‘এভাবে ভোটে জিতে যাবে। অত সোজা! যে হ্যাঙ্গার থেকে বেরিয়ে বিজেপি আস্ফালন করছে, সেখানেই আবার ঢুকিয়ে দেব’।

মমতার স্পষ্ট বার্তা, ‘তোমার চ্যাপ্টার শেষ। কোথায় জিতবে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, কর্ণাটক, কেরল, বাংলা, ওড়িশা— কোথাও জিতবে না। ভোটের সময় সবাইকে এখন সিবিআই দেখাচ্ছো, লেলিয়ে দিচ্ছো। যখন ক্ষমতায় থাকবে না, মনে রেখ, নোটবন্দি, জনধন যোজনার সঙ্গে আরও অনেক কিছু নিয়ে সিবিআই তদন্ত কিন্তু হবেই।’

তথ্যসূত্র: আনন্দবাজার

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন

দিদিকে ভয় দেখানো অত সহজ নয়: মোদীকে মমতা

আপডেট এর সময় : ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯