1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

দেশে একদিনে নতুন শনাক্ত ৩২৮৮, মৃত্যু ২৯

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ১০৪ বার পঠিত হয়েছে

Nnwsvob.com. অনলাইন ডেস্ক     দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৯ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৮৮ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৯৯৭ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন।

শনিবার (৪ জুলাই) দুপুরে মহাখালী থেকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭২৮টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৩২ হাজার ৭৪টি।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসাধীন ২ হাজার ৬৭৩ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২১ জন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews