ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

দেশ ও মহাজোটের স্বার্থ বিবেচনায় রেখে পার্টির সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হবে সংসদে জাতীয় পার্টির কি ভূমিকা হবে- জিএম কাদের

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯
  • ৮৭ বার পঠিত হয়েছে

ঢাকা- বুধবার, ০২ জানুয়ারি, ২০১৯ :
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির নব-নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়ে সংসদীয় দলের সভায় অংশ নেবেন। দেশ ও মহাজোটের স্বার্থ বিবেচনায় রেখে পার্টির সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হবে সংসদে জাতীয় পার্টির কি ভূমিকা হবে।

তিনি বলেন, এরপর আলাপ-আলোচনা হবে মহাজোটের সাথে। কারণ, আমরা মহাজোটে ছিলাম, মহাজোটের শরীকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করেছি। তিনি বলেন, আমাদের লক্ষ্য এবং কথা ছিলো অভিন্ন, তাই আলাপ-আলোচনার মধ্য দিয়েই সকল সিদ্ধান্ত নেয়া হবে। জি.এম. কাদের বলেন, সভায় জাতীয় পার্টির শীর্ষ নেতারা দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক কর্মকান্ড পর্যালোচনা করেছেন।

আজ বুধবার বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে প্রেসিডিয়াম ও পার্টির নব-নির্বাচিত সংসদ সদস্যদের সাথে সভা শেষে সাংবাদিকদের জি.এম. কাদের একথা বলেন।

এর আগে পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টি এখন দেশের দ্বিতীয় বৃহত্তম দল। দলকে আরো শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, পার্টির সংসদীয় দলের সদস্যরাই মহাজোটের সাথে আলাপ আলোচনা করে সংসদে দলের ভূমিকা নির্ধারণ করবেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা।

যৌথ সভায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু এমপি, আবুল কাশেম, মুজিবুল হক চুন্নু এমপি, মাহমুদুল ইসলাম চৌধুরী, শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, সৈয়দ আব্দুল মান্নান, ফখরুল ইমাম এমপি, সালমা ইসলাম, প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরী, মাসুদ পারভেজ সোহেল রানা, নূর-ই হাসনা লিলি চৌধূরী, মোঃ হাবিবুর রহমান, এস.এম. ফয়সল চিশতী, মোঃ আজম খান, এ টি ইউ তাজ রহমান, আতিকুর রহমান আতিক, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, লেঃ জেঃ (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, ভাইস চেয়ারম্যান- শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, ডা. রুস্তম আলী ফরাজী এমপি, কেন্দ্রীয় নেতা- পীর ফজলুর রহমান মিজবাহ এমপি, পনির উদ্দিন আহমেদ এমপি, আহসান আদেলুর রহমান এমপি, রানা মোহাম্মদ সোহেল এমপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

দেশ ও মহাজোটের স্বার্থ বিবেচনায় রেখে পার্টির সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হবে সংসদে জাতীয় পার্টির কি ভূমিকা হবে- জিএম কাদের

আপডেট এর সময় : ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯