ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

নিউজিল্যান্ড ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
  • ১১৭ বার পঠিত হয়েছে

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় নিউজিল্যান্ড ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় আক্রান্ত বাংলাদেশিদের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ডেকে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সেখানে যদি কোনো বাংলাদেশি ভ্রমণ করতে চায় আমরা তাদের বলব আপনারা সেটি বিশেষ বিবেচনায় সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে নিহতদের পরিচয় পাওয়া বাংলাদেশিদের লাশ ফিরিয়ে আনতে ও স্বজনদের হাতে তুলে দিতে প্রতিটি পরিবারের একজন সদস্যকে নিউজিল্যান্ড নিয়ে যাওয়া হবে। নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকেই তাদের এ খরচ বহন করা হবে। তারা চাইলে লাশ দেশে নিয়ে আসতে পারবেন।

তিনি জানান, ক্রাইস্টচার্চে ১৫০ জনের মতো বাংলাদেশি রয়েছেন। আমাদের তিনজন কর্মকর্তা সেখানে পরিশ্রম করে যাচ্ছেন। কোথাও কোনো কমতি নেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

নিউজিল্যান্ড ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ

আপডেট এর সময় : ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯