1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

নির্বাচনে ভোট পড়েছে ৪১ দশমিক ৮ শতাংশ : সিইসি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২২৮ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ    বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছিল ২৭ শতাংশ সেখানে শেষ ঘণ্টায় ১৩ শতাংশ ভোট পড়েছে। অস্বাভাবিক ফল নিয়ে নানা মহলে সমালোচনা করা হচ্ছে। এ বিষয়ে সিইসির কাছে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, যখন ২টা কিংবা ৩টায় তথ্য দেওয়া হয় সেটা কোনোভাবেই সঠিক নয়। যখন রাত ১০টায় বলি, তখন সব তথ্য চলে আসে এবং সঠিক তথ্যটি জানা যায়। এখন যেটি দাঁড়িয়েছে সেটি হলো ৪১ দশমিক ৮ শতাংশ। কারো যদি সন্দেহ থাকে তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারেন।

সিইসি আরও বলেন, যদি মনে করেন বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে আপনাদের স্বাগত জানাচ্ছি, ওটাকে চ্যালেঞ্জ করে আমাদের অসততা; যদি আপনারা মনে করেন সেটাকে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন।

এর আগে গতকাল বিকাল ৩টার ব্রিফিংয়ে ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব। পরবর্তীতে বিকেল ৫টার দিকে শেষ ব্রিফিংয়ে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানান সিইসি। শেষ ঘণ্টায় অস্বাভাবিক ভোট পড়া নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে।

এদিকে জাপান রাষ্ট্রদূত ও পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি জানান, উনারা আমাদের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা। ওরা একটা রিপোর্ট দিবে বলে জানিয়েছে।

সিইসি বলেন, ভোট পর্যবেক্ষণ করে তারা অত্যন্ত সন্তুষ্ট। তাদের একজন ১৫-১৬টা কেন্দ্র দেখেছেন। সুশৃঙ্খল যে নির্বাচনটা হয়েছে এটির ভূয়সী প্রশংসা করেছেন। ওরা বিশ্বাস করে নির্বাচনটা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত।

এর আগে জাপান পর্যবেক্ষক বলেন, আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি। এখন দেশে গিয়ে সরকারের কাছে রিপোর্ট দেওয়া হবে। পরবর্তীতে রিপোর্ট প্রকাশ করা হবে

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews