ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

নির্বাচন নিয়ে সন্তুষ্ট বিদেশি পর্যবেক্ষকরা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
  • ১৩১ বার পঠিত হয়েছে

ঢাকা: ভোটকেন্দ্রে সব দলের প্রতিনিধিদের দেখেছেন এবং সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টের কথা জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিদেশি পর্যবেক্ষক কানাডিয়ান নাগরিক তানিয়া ফস্টার।

রোববার (৩০ ডিসেম্বর) সাড়ে ১০টার দিকে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এমন কথা বলেন।

এসময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আওতায় তানিয়া ফস্টারসহ বেশ কয়েকজন বিদেশি নাগরিক ওই কেন্দ্র পরিদর্শনে আসেন।

তানিয়া ফস্টার বলেন, এ পর্যন্ত আমি পাঁচটি ভোটকেন্দ্র ঘুরেছি। বাংলাদেশের এ নির্বাচনের সাক্ষী হতে পেরে আমি গর্বিত। প্রতিটি কেন্দ্রেই ভোটাররা অত্যন্ত আনন্দের সঙ্গে ভোট প্রয়োগ করতে দেখেছি। এটা আমাকে সত্যিকারের অনুপ্রাণিত করেছে।

বিদেশে প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণে আসা তানিয়া বাংলা ভয়েসকে বলেন, এখানকার নির্বাচনের পুরো উৎসবমুখর পরিবেশ দেখে আমি মুগ্ধ।

পর্যবেক্ষক দলের আরেক প্রতিনিধি ভারতীয় নাগরিক ড. গৌতম ঘোষ বাংলা ভয়েসকে বলেন, খুবই শান্তিপূর্ণ পরিবেশে সবাই ভোট দিচ্ছে। এখানকার নির্বাচন আর ভারতের নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য দেখিনি। সবাই দীর্ঘ লাইন ধরে ভোটের জন্য অপেক্ষা করছেন। দেশ আলাদা হলেও ভোটে কোনো পার্থক্য দেখিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

নির্বাচন নিয়ে সন্তুষ্ট বিদেশি পর্যবেক্ষকরা

আপডেট এর সময় : ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮