1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

পরীক্ষা কেন্দ্রে ছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৯৬ বার পঠিত হয়েছে

ফেনীর সোনাগাজীতে একটি পরীক্ষা কেন্দ্রে এক মাদ্রাসা ছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১০টায় উপজেলার ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দগ্ধ ছাত্রীর নাম ইসরাত জাহান। তার বাড়ি সোনাগাজী উপজেলায়। সে স্থানীয় একটি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিল।

এ ব্যাপারে সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, এদিন সকালের দিকে পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশের আগে ইসরাত জাহানকে তার বন্ধুরা ডেকে নেয়।

তখন ইসরাতকে তার বন্ধুরা জানায়, তার এক বান্ধবীকে মাদ্রাসা ছাদে পেটানো হচ্ছে। ইসরাত পরীক্ষা কেন্দ্রের ছাদে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবু তাহের জানান, ওই শিক্ষার্থীর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা গুরুতর। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews