1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রচারে নায়িকা মুনমুন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৯ বার পঠিত হয়েছে

Newsvob.com.: বিনোদন ডেস্কঃ   শুক্রবার রাতে মুনমুন ও তার সঙ্গীরা হিরো আলমকে সঙ্গে নিয়ে বগুড়া-৬ সংসদীয় আসনের শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় প্রচার চালান। এ সময় তারা ভোটারদের কাছে একতারা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

বগুড়া-৪ ও বগুড়া-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম।

নায়িকা মুনমুন সাংবাদিকদের জানান, নওগাঁয় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে তিনি হিরো আলমের জন্য ভোট চাইতে বগুড়ায় এসেছেন।

তিনি বলেন, “একেবারে তৃণমূল থেকে উঠে আসা হিরো আলম মানুষের কষ্ট বোঝেন। তিনি কিন্তু অনেক বুদ্ধিমান। সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা অনেক।

“আমি চাই, হিরো আলম তুমি বিজয়ী হও। তুমি হিরো হতে চেয়েছিলে, সারা দেশ তোমাকে চেনে। এটা তোমার সাকসেস,” বলেন মুনমুন।

এ সময় হিরো আলম সাংবাদিকদের বলেন, “আরও অনেক শিল্পী আসবে প্রচারে, দেখতে পাবেন আপনারা।“

সবার কাছে দোয়া ও ভোট চেয়ে গভীর রাতে হিরো আলম বাসায় ফেরেন; আর মুনমুন ঢাকার উদ্দেশে রওনা দেন।

২০১৮ সালেও হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসন থেকে নির্বাচন করে জামানত হারিয়েছিলেন। এবার তিনি ‘ভোটারদের চাওয়ার মুখে’ বগুড়া-৬ (সদর) আসন থেকেও প্রার্থী হয়েছেন।

সম্প্রতি বিএনপির সংসদ সদস্য পদত্যাগের পর নতুন করে বগুড়ার দুটি আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে ভোটগ্রহণ হবে।

বগুড়ার কেবল অপারেটর আশরাফুল আলম নিজের মতো করে গান গেয়ে ও মিউজিক ভিডিও তৈরি করে সোশাল মিডিয়ায় তুলে দেশ এবং দেশের বাইরেও এখন পরিচিত।

তিনি রবীন্দ্র সংগীত গেয়ে সমালোচনার মুখে পড়েন। তারপর পুলিশ তাকে ডেকে নিয়ে সতর্ক করে। তা নিয়েও সোশাল মিডিয়ায় সমালোচনায় সমালোচনার ঝড় বয়ে যায়।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews