1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

প্রথম শৈত্যপ্রবাহ শুরু আজ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৩২ বার পঠিত হয়েছে

  Newsvob.com.: অনলাইন ডেস্ক : সারাদেশে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সপ্তাহের শেষে শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, আজ উত্তরাঞ্চলের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নদী অববাহিকায় মাঝারি থেকে হালকা ধরনের কুয়াশার থাকতে পারে। এসব এলাকার নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews