ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না

প্রাক্তন স্বামীর বন্ধুর প্রেমে মেজেছেন অ্যাঞ্জেলিনা জোলি!

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
  • ১২৩ বার পঠিত হয়েছে

অ্যাঞ্জেলিনা জোলি নতুন করে প্রেমে মজেছেন। হলিউডের এ খ্যাতিমান অভিনেত্রী ও নির্মাতা তার প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের কাছের বন্ধু অভিনেতা কলিন ফ্যারেলের সঙ্গে দুই মাস ধরে চুটিয়ে প্রেম করছেন বলে হলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে।

এর আগে মডেল কেলি এমসিনামারার সঙ্গে প্রেম করতেন ফ্যারেল। তবে দুই বছর ধরে তাদের সম্পর্ক নেই। আর এই দুই বছরে জোলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল ফ্যারেলের।

জানা গেছে, ২০০৪ সালে ‘অ্যালেকজান্ডার’ ছবিতে অভিনয়ের সময় তারা খুব অল্প সময় প্রেম করেছিলেন। এতদিন পরে সেই প্রেম আবার নতুন করে জেগে উঠেছে।

ওকে ম্যাগাজিনে বলা হয়েছে, জোলির প্রাক্তন স্বামী ব্র্যাড পিট বিষয়টি মেনে নিতে পারছেন না। কারণ ফ্যারেল তার কাছের বন্ধু। বিশেষ করে তার ছয় সন্তান অন্য কাউকে তার স্থানে মেনে নেয়ার বিষয়টি ভালো লাগছে না ব্র্যাড পিটের।

২০১৬ সালে বিচ্ছেদ হয়েছিল ব্র্যাঞ্জেলিনা জুটির। এরপর ব্র্যাড পিটের সঙ্গে অনেকের প্রেমের গুঞ্জন শোনা গেলেও, জোলির ব্যাপারে এই প্রথম প্রেমের গুঞ্জন শোনা গেলো। সন্তানদের নিয়ে এখনও আইনি লড়াই চলছে তাদের মাঝে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

প্রাক্তন স্বামীর বন্ধুর প্রেমে মেজেছেন অ্যাঞ্জেলিনা জোলি!

আপডেট এর সময় : ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯