1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রীতির ডাবল হ্যাটট্রিক, ভুটানের জালে ৯ গোল দিল বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩৬৫ বার পঠিত হয়েছে

Newsvob.com.: স্পোর্স ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে ফের বড় ব্যবধানে ভুটানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রতিযোগিতার প্রথম ম্যাচে তাদেরকেই ৮-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার লড়াই শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। এবার বাংলাদেশ জিতল ৯-০ গোলের ব্যবধানে।

চলমান এই টুর্নামেন্টে একই দলের বিপক্ষে এবার ডাবল হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি। সোমবার (৭ নভেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই ভুটানের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলে বাংলাদেশ।  ম্যাচের ১৫তম মিনিটে প্রীতির গোলে গোল যাত্রা শুরু করে বাংলাদেশ। বিরতির আগেই তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। ৩২ মিনিটের মধ্যে তিনি তিন গোল করেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে তার করা আরেকটি গোলে বাংলাদেশ ৪-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে। বিরতির পরপরই প্রীতি আরেকটি গোল করেন। ৫৫, ৬৬ ও ৮০ মিনিটে মিতু, আয়েশা ও থুনিয়ে মারমা একটি করে গোল করেন। ৮৭ মিনিটে সুরভী আরেকটি গোল করলে ডাবল হ্যাটট্রিক পূর্ণ হয়। ফলে ৯-০ গোলে জেতায় শিরোপার পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ।

৩ দেশের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টে টানা ৩ ম্যাচ হেরে ইতোমধ্যেই ভুটান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ফলে ৯ নভেম্বর নেপালের বিপক্ষে ভুটানের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। আগামী বুধবার নেপাল ভুটানকে হারালে ১১ নভেম্বর বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচটিই মূলত হবে ফাইনাল। শিরোপা জিততে সেই ম্যাচে নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। তবে শুধু জিতলেই চলবে না, স্বাগতিকদের এগিয়ে থাকতে হবে গোলের হিসাবেও। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এরপর ২০১৮ ও ২০১৯ সালে পরপর দুইবার শিরোপা দখলে নেয় ভারত।

j/r

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews