ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৪৩, রক্ত ঝরছে পশ্চিম তীরেও

 Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ   ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের হামলায় আহত হয়েছেন ৯২০ জনের বেশি মানুষ। এছাড়া ঘরছাড়া হয়েছেন সহস্রাধিক গাজাবাসী। ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। গাজার সাতি শরণার্থী শিবিরে হামলায় দুই নারী ও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এছাড়া খান ইউনিস এলাকায়ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হাজারের বেশি ফিলিস্তিনি উত্তর গাজার জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ হাজারের বেশি ফিলিস্তিনির ঘর ছাড়ার খবর নিশ্চিত করেছে।  জাতিসংঘের হামলা বন্ধের আহ্বানের পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামলা অব্যাহত থাকবে।
শনিবার ভোরে ইসরায়েলের হামলার জবাবে ইসরায়েলের আশশোদ শহরে রকেট হামলা করে হামাস। এখন পর্যন্ত হামাসের হামলায় অন্তত ৯ ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলের সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন লক্ষ্যে গাজা থেকে কয়েকশো রকেট হামলা করেছে। ইসরায়েল তাদের শক্তি বৃদ্ধি করেছে।
গত সপ্তাহে (৭ মে) থেকে জেরুজালেমের মসজিদ আল আকসায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েল। পরপর তিন দিন ওই হামলায় সাত শতাধিক ফিলিস্তিনি আহত হন। এরপরই ইসরায়েলকে হামলা বন্ধের জন্য আল্টিমেটাম দেয় গাজার নিয়ন্ত্রক হামাস। আল্টিমেটাম পার হলেই ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর ইসরায়েল পাল্টা হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৪৩, রক্ত ঝরছে পশ্চিম তীরেও

আপডেট এর সময় : ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১