ফুসফুসে সংক্রমণ, অবস্থার অবনতি এরশাদের

NEWSVOb : সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনও অক্সিজেন সাপোর্টে (কৃত্রিম শ্বাস) আছেন। বিষয়টি রোববার রাত সাড়ে ১০টায় নিশ্চিত করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। সকাল থেকে এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এর আগে শনিবার পর্যন্ত তার শারীরিক অবস্থার ৫০ শতাংশ উন্নতি হয়েছিল। কিন্তু সকাল থেকে অবস্থার অবনতি হয়। ফুসফুসে পানি চলে এসেছে, দেখা দিয়েছে ইনফেকশন। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেয়া হয়।

রোববার  জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে সংবাদ সম্মেলনে জি এম কাদের এসব জানান। তিনি জানান, ওষুধ পরিবর্তন করে তার ইনফেকশন বন্ধের চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *