ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ Logo মোদি সরকারের মাথাব্যথা ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসের বাইরেও বাড়ছে চাপ Logo ১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ বিশেষ চমক Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশিসহ ১৫ বিদেশি শিক্ষার্থী গ্রেফতার

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • ৪৬৯ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্ক : আইসিই-এর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষার্থীরা যেসব কোম্পানির হয়ে কর্মরত থাকার দাবি করেছিলেন তা আর বহাল নেই। এমন অভিবাসীদের সন্ধানে জানুয়ারি থেকে তদন্ত শুরু হয়, যার নাম দেয়া হয়েছে অপারেশন অপটিক্যাল ইল্যুশন।

স্টুডেন্ট ওয়ার্ক ভিসা দিয়ে ‘প্রতারণা’ করে যুক্তরাষ্ট্রে বসবাসের অভিযোগে এক বাংলাদেশিসহ মোট ১৫ বিদেশি শিক্ষার্থীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।

আইসিই ডিরেক্টর টনি ফ্যাম অন্যদের হুঁশিয়ার করে বলেছেন, ‘আজকে যে গ্রেফতারের বিষয়টি আমরা সামনে আনলাম, এটি সবে শুরু হল। অ-অভিবাসী যেকোনো শিক্ষার্থী তাদের শর্ত মানতে ব্যর্থ হলে অথবা লঙ্ঘন করলে গ্রেফতার হবেন এবং যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হবে।’

বুধবার (২১ অক্টোবর) গ্রেফতারের পর কর্মকর্তারা জানিয়েছেন, তারা ১ হাজার ১০০ বিদেশি শিক্ষার্থীকে শনাক্ত করেছেন, যারা নিয়ম ‘মানছেন না’।

এনবিসি নিউজ জানিয়েছে, গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১১ জন ভারতীয়, দুই জন লিবিয়ান। বাকি দুজনের বাড়ি সেনেগাল এবং বাংলাদেশে।

ট্রাম্প প্রশাসন গত কয়েক বছর ধরে বলে আসছে, তারা বিদেশি কর্মজীবীদের সংখ্যা কমিয়ে আনতে চায়, যাতে তাদের স্বদেশিরা বেশি বেশি কাজের সুযোগ পান।

আইসিই কর্মকর্তারা এদিনও সে কথা জানিয়েছেন, ‘অবৈধ বিদেশি কর্মীরা চলে গেলে মার্কিন নাগরিকদের কাজের সুযোগ বাড়বে। এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ

বাংলাদেশিসহ ১৫ বিদেশি শিক্ষার্থী গ্রেফতার

আপডেট এর সময় : ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০