1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাংলাদেশের বোলিং তোপে অলআউট অস্ট্রেলিয়া

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩২৯ বার পঠিত হয়েছে

     Newsvob.com.: অনলাইন ডেস্কঃ    সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অজিদের ৬০ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১২৩ রানের লক্ষ্যে নেমে তারা অলআউট হয় কেবল ৬২ রানে। তখনও বাকি ছিল ইনিংসের ৩৮ বল! শেষ ৭ উইকেট তারা হারায় ৩০ বলের মধ্যে। সেসময়ে তারা যোগ করতে পারে মাত্র ১৪ রান।

এতে বাংলাদেশের পক্ষে সিরিজের ফল দাঁড়িয়েছে ৪-১। প্রথম তিন ম্যাচে টানা জয়ের পর আগের ম্যাচে হেরেছিল তারা।

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার আগের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৭৯ রান। ২০০৫ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ওই রানে অলআউট হয়েছিল তারা। ওভারের হিসেবেও এটি অজিদের সবচেয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার নজির। ইংলিশদের বিপক্ষে ওই ম্যাচে তারা খেলতে পেরেছিল ১৪.৩ ওভার। এদিন তারা টিকতে পারে ১৩.৪ ওভার।

প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে এদিন টি-টোয়েন্টিতে অন্তত এক হাজার রান ও ১০০ উইকেট শিকারের মাইলফলোক স্পর্শ করেন সাকিব। হাজার রান তিনি পেরিয়েছেন বহু আগে। ইতিহাস গড়ার ম্যাচে তিনি পান ৪ উইকেট। ৩.৪ ওভারে কেবল ৯ রান দেন তিনি। একাদশে ফেরা সাইফউদ্দিন ৩ উইকেট নেন ১২ রানে।

ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার গেছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিবের ঝুলিতে। সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১১৪ রান করার পাশাপাশি তিনি শিকার করেন ৭ উইকেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পুরো ২০ ওভার খেলে বাংলাদেশ তোলে ৮ উইকেটে ১২২ রান। ছয় ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছালেও কেউই ইনিংস টানতে পারেননি। ওপেনার নাঈম শেখ ২৩ বলে সর্বোচ্চ ২৩ রান করেন।
অধিনায়ক মাহমুদউল্লাহ পাঁচে নেমে ১৯ রান করেন ১৪ বলে। তৃতীয় সর্বোচ্চ ১৮ রান আসে অতিরিক্ত খাত থেকে। অস্ট্রেলিয়ার নাথান এলিস ১৬ ও ড্যান ক্রিস্টিয়ান ১৭ রানে ২টি করে উইকেট নেন।
১৫ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ১০২। পিচের কথা বিবেচনায় নিয়েও সেখান থেকে ১৩০-১৪০ রানে পৌঁছানো ছিল খুবই সম্ভব। কিন্তু অজি বোলারদের সামনে রীতিমতো খাবি খায় স্বাগতিক ব্যাটসম্যানরা। শেষ ৫ ওভারে তারা যোগ করতে পারে কেবল ২০ রান। তবে সেই পুঁজিই যথেষ্ট হয়েছে সিরিজে অস্ট্রেলিয়াকে চতুর্থবারের মতো হারাতে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews