1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাইকচালক অক্সিজেন সিলিন্ডার বেঁধে রোগী নিয়ে হাসপাতালে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৯৮ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক :   অক্সিজেন সরবরাহ ঠিক রেখে মোটরসাইকেল চালক নিজের শরীরের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার গামছা দিয়ে বেঁধে রোগীকে নিয়ে হাসপাতালে গেলেন। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে রোগীকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দিলে সামনে পুলিশ চেকপোস্ট পড়ে। তবে মোটরসাইকেল রোগী দেখে কোনো জিজ্ঞেসা ছাড়াই চেকপোস্টের বেঁড়িকেট খুলে দেন পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) বরিশাল বিশ্ববিদ্যালয় মসজিদ গেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দৃশ্য দেখা যায়।

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে চেকপোস্টে দায়িত্বে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কয়েকজন সদস্য বলেন, মোটরসাইকেলের পেছনে যাত্রী দেখে প্রথমে আমরা সিগনাল দিয়েছিলাম। কিন্তু মোটরসাইকেলটি যখন চেকপোস্টের কাছাকাছি এসে পৌঁছে তখন দেখা যায় যে, পেছনে বসা মহিলার মুখে মাস্কের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার। পরে মোটরসাইকেলটি দ্রুত যাওয়ার জন্য আমরা আর সংকেত দেই না। সিলিন্ডার থেকে অক্সিজেন মাস্ক দিয়ে ওই নারী যথারীতি অক্সিজেন গ্রহণ করছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট তৌহিদ টুটুল বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউন চলছে। লকডাউনে চেকপোস্টে সবাইকে কমবেশি জিজ্ঞেস করা হচ্ছে। মোটরসাইকেলচালককে এ অবস্থা দেখে ওই সময়ে কিছু আর বলার ছিল না। দ্রুত রোগীকে নিয়ে হাসপাতালে যেতে পারলে কিছুটা হলেও বিপদমুক্ত হবেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews