1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাবলার সমর্থনে সরে দাঁড়ালেন আওলাদ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ১০২ বার পঠিত হয়েছে

ঢাকা-৪ আসন থেকে জাতীয় পার্টির বাবলাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ড. আওলাদ হোসেন।

শনিবার বিকেল ৩টায় জুরাইনে নিজ বাড়িতে আয়োজিত এক বিশাল সমাবেশে সৈয়দ আবু হোসেন বাবলার উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি ও ৫২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসিম, শ্যামপুর থানা সভাপতি তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্মসাধারণ আকাশ ভৌমিক, যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির, লিয়াকত মুক্তিসহ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েক সহস্রাধিক নেতাকর্মী।

সমাবেশে আওলাদকে অভিনন্দন জানিয়ে বাবলা বলেন, উনি এলাকার একজন জনপ্রিয় ব্যক্তি। আওলাদ সাহেব আমাকে সমর্থন দেয়ায়, আমার পাশে থাকায় আমার নির্বাচনী প্রচারণায় ব্যাপকতা বাড়বে। আমি বিশ্বাস করি, এখন আমাদের বিজয় দ্বারপ্রান্তে।

সমাবেশে ড. আওলাদ বলেন, আমি নেত্রী শেখ হাসিনার প্রতি অনুগত। নেত্রী এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে বাবলাকে মনোনীত করেছেন। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। বাবলা সাহেবকে জয়ী করার জন্য এই মুহূর্ত থেকে মাঠে নেমে পড়লাম। ৩০ ডিসেম্বর বাবলাকে বিজয়ী করে ঢাকা-৪ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিব। পরে বাবলা ও আওলাদের নেতৃত্বে আওয়ামী লীগ ও জাপার বিপুলসংখ্যক নেতাকর্মী জুরাইন এলাকায় গণসংযোগ করেন।

দুপুর ১টায় মীর হাজিরবাগ চৌরাস্তায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন বাবলা। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু। বিকেলে আলমবাগে এক জনসভায় বক্তব্য রাখেন বাবলা। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসিম।

সন্ধ্যায় শ্যামপুরের সালমান প্লাজার সামনে এক বিরাট নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বাবলা। শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান তাইজুল জনসভায় সভাপতিত্ব করেন। এদিকে সারা দিনব্যাপী আলমবাগ ও মেরাজনগরে গণসংযোগ করেন বাবলাপত্নী সালমা হোসেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews