1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীর নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আচরণবিধি থাকা উচিত: জাইমা রহমান জনগণের ভোটই ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকবে : ড. কাইয়ুম পোস্টারে সয়লাব সারা দেশ, তফসিলের আগে না সরালে ব্যবস্থা নেবে ইসি ম্যাচ-রেফারি প্রশিক্ষণ কর্মসূচি শেষে অভিজ্ঞতা ভাগাভাগি করলেন বুলবুল হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি জোটপ্রার্থীর ওপর হামলা! ২৬ জানুয়ারি (ঢাকা) দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, নগদ অর্থ ও সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আমেরিকার ১৯ টি বিমান ঘাটি লক করে ফেলেছে ইরান …

বাবার খুনিদের ফাঁসি চাই: এমপি আনারের মেয়ে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৫৩ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ:  ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের মৃত্যুর পর ডিবি কার্যালয়ে মামলা করতে আসেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।বুধবার (২২ মে) দুপুরের দিকে তিনি ডিবি কার্যালয়ে আসেন। এসময় কান্না জড়ানো কণ্ঠে গণমাধ্যমের কাছে বাবার মৃত্যুর বিচারের কথা বলেন তিনি।
মুমতারিন বলেন– প্রধানমন্ত্রী, পুলিশ কমিশনার, ডিবিপ্রধান সবার সঙ্গে কথা হয়েছে। সবাই আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। আমি দেখতে চাই, বাবার খুনিদের ফাঁসি দিয়ে মারা হয়েছে।
বাবার খুনের সুষ্ঠু বিচারের জন্য গণমাধ্যমের সহায়তা চেয়ে তিনি বলেন, যার বাবা নেই, তার পৃথিবীতে কেউই থাকে না। আমাকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল। ছোটবেলায় অনেক মিথ্যা মামলায় বাবা পালিয়ে ছিলেন। তখনও বাবাকে কাছে পাইনি। একটু কাছে পেয়ে আবার চিরতরে বাবাকে হারিয়ে ফেললাম। আমাকে যারা এতিম করলো, আমি তাদের দেখতে চাই। এর বিচার স্বচক্ষে দেখতে চাই।
যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের বিষয়ে জিজ্ঞেস করলে এমপি আনারের মেয়ে জানান– তিনি তাদের চেনেন না, তবে চিনতে চান। এ বিষয়ে তার সন্দেহের তালিকায়ও কেউ নেই বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সাতদিন নিখোঁজ থাকার পর আজ বুধবার (২২ মে) ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews