1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন ইরানে যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু ইরানে কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে উদ্ধার হলো? সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ MTFE প্রতারণা: বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার অধিক সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করলো সিআইডি

বিকল্প প্রস্তাবগুলোও প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ পার্লামেন্ট

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ১০০ বার পঠিত হয়েছে

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বা ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের প্রস্তাব বাতিলের পর পার্লামেন্ট সদস্যদের বিকল্প ৪টি প্রস্তাব নিয়েও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন সংসদ সদস্যরা।

স্থানীয় সময় গতকাল সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে কাস্টমস ইউনিয়ন এবং নরওয়ে-পদ্ধতির ব্যবস্থাপনায় ব্রিটেনকে একক বাজার ব্যবস্থায় রাখাসহ চারটি বিকল্প প্রস্তাবের ওপর ভোট হয়। কিন্তু সেই ভোটে একটি প্রস্তাবও সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

হাউজ অব কমনসের নীতি নির্ধারণী এমপিদের ৪ ঘণ্টা বিতর্কের পর ভোটে সবগুলো প্রস্তাব অল্প ব্যবধানে বাতিল হয়ে যায়। প্রস্তাবগুলো হলো, যে কোনও ব্রেক্সিট চুক্তিতে ইইউ’র সঙ্গে যুক্তরাজ্য জুড়ে স্থায়ী ও সর্বাত্মক কাস্টমস ইউনিয়ন প্রতিষ্ঠা, ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন-ইএফটিএ’তে যোগদান ও ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া-ইইএ’তে থেকে যাওয়া, পার্লামেন্টে পাস হওয়া যে কোনও ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের আগে এর পক্ষে গণভোটের আয়োজন এবং চুক্তি ছাড়া ইইউ থেকে বেরিয়ে যাওয়া রোধে পদক্ষেপ, প্রয়োজনে ব্রেক্সিট বাতিলে চূড়ান্ত ভোট।

এই ভোটগুলো আইনিভাবে বাধ্যতামূলক না হওয়ায় সরকারও এগুলোর মধ্য থেকে কোনোটি পাস হলে তা বাস্তবায়নে বাধ্য ছিল না।

এখন প্রস্তাবগুলো সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়ে বাতিল হয়ে যাওয়ায় থেরেসা মেকে আগামী ১২ এপ্রিলের মধ্যে হয় ইইউ’র কাছ থেকে ব্রেক্সিটের জন্য সময় বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, নয়তো চুক্তি ছাড়াই ইইউ ত্যাগের সিদ্ধান্ত নিতে হবে। এর আগে ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রী মের প্রস্তাবিত তিনটি খসড়া চুক্তি পার্লামেন্টে এমপিদের ভোটে বাতিল হয়ে গিয়েছিল।

সূত্র: পার্সটুডে

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews