ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি

বিজিবি-বিএসএফ গোলাগুলি, ভারতীয় জওয়ান নিহত

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
  • ৯৫ বার পঠিত হয়েছে

NEWSVOb:রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ ধরার সময় ভারতীয় জেলেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলির ঘটনায় বিএসএফের একজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলাস্থ বড়াল নদীর পদ্মার মোহনায় ঘটনাটি ঘটে।

বিবিসি বাংলা বিএসএফের সূত্রে জানিয়েছে, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়া কয়েকজন ভারতীয় মৎসজীবিকে বিজিবি আটকে রেখেছে, এই অভিযোগ পেয়ে তারা যখন পতাকা বৈঠক করতে বিজিবির চৌকিতে গিয়েছিল, তারপরেই ঘটনা নাটকীয় মোড় নেয়।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মুর্শিদাবাদের জলঙ্গির চর পাইকমারির জিরো পয়েন্টে বিএসএফ-এর সঙ্গে বিজিবির গুলির লড়াইের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। মৃতের নাম বিজয় ভান। তিনি বিএসএফের হেড কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন।

তবে বিষয়টি নিয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিজিবি পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বিকেল ৩টার দিকে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আসিফ বুলবুল সাংবাদিকদের জানিয়েছিলেন, ভারতীয় একজন জেলে তাদের কাছে আটক রয়েছে। এ নিয়ে ৪টার দিকে বিজিবি ও বিএসএফ কমাণ্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। তারপরই বিস্তারিত বলা যাবে। এরপর থেকে বিজিবির কোনও কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পদ্মায় মাছ ধরা প্রতিরোধ অভিযানে থাকা চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, প্রজনন মৌসুমের জন্য এখন নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় জেলেরা যেন নদীতে ইলিশ শিকার করতে না পারে সে জন্য বিজিবি সদস্যরা বৃহস্পতিবার সকালে নদীতে অভিযানে ছিল। সেখানে দেখা যায়, পদ্মা-বড়ালের মোহনায় বাংলাদেশের সীমানার ভেতর একটি নৌকায় করে তিনজন ভারতীয় জেলে ইলিশ শিকার করছেন।

তারা গিয়ে তাদের আটকের চেষ্টা করেন। এ সময় দুইজন পালিয়ে যান। আর একজনকে আটক করা সম্ভব হয়। এ সময় পালিয়ে যাওয়া জেলেরা গিয়ে বিএসএফকে বিষয়টি অবহিত করে। বিএসএফ সদস্যরা এসেই গুলি ছোড়ে। বিজিবিও এর প্রতিবাদ জানিয়ে পাল্টা গুলি ছুড়লে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা পিছু হটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

বিজিবি-বিএসএফ গোলাগুলি, ভারতীয় জওয়ান নিহত

আপডেট এর সময় : ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯