1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

বিদেশী পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৯ বার পঠিত হয়েছে

 নিউস ভয়েস অফ বাংলাদেশ   জে রশিদ  :  অদ্য ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রি.  জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে রাজধানীর গুলশান থেকে বিদেশী পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম-সেন্টু মিয়া (৪৮)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় গুলশান-১ এর ২৩নং রোড এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পায় যে, গুলশান-১ এর ২৩নং রোড এলাকার একটি বাড়িতে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রধারী সেন্টু হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার নিকট থেকে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত সেন্টু মিয়ার বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে।

গুলশান থানা সূত্রে আরো জানা যায়, স্থানীয় ডিস ও ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য অস্ত্রসহ ঘটনাস্থলে যায় সেন্টু মিয়া।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews