1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন হত্যাসহ একাধিক মামলার শীর্ষ ছিনতাইকারীদের গ্রেফতার করতে গিয়ে হামলায় শিকার পুলিশ, ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

বিশ্বের কনিষ্ঠতম সুন্দরীর মুকুট পড়ছেন ঊর্বশী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ১০৯ বার পঠিত হয়েছে

২০১৮ সালের বিশ্বের কনিষ্ঠতম সুন্দরী অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউটেলা। সম্প্রতি বিশ্বের কনিষ্ঠতম সুন্দরীর মুকুট মাথায় পরলেন বলিউডের এই অভিনেত্রী। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসন এবং পর্যটন মন্ত্রক এই পুরস্কার দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভীষণ সক্রিয় এই অভিনেত্রী সব সময় নিজের ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন। এই অ্যাওয়ার্ড পাওয়ার পর তিনি ইনস্টাগ্রামে ফ্যানেদের উদ্দেশ্যে লিখেছেন, ‘প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে এই অ্যাওয়ার্ড পাওয়াতে আমি খুব খুশি। আমাকে এই সম্মান দেওয়ার জন্য আন্দামান এবং নিকোবর দীপপুঞ্জের প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি’।

বলিউডে খুব সম্প্রতি পা রাখা এই অভিনেত্রী সানি দেওলের ফিল্ম ‘সিং সাব দ্য গ্রেট’ দিয়ে বলিউডে পা রাখেন উর্বশী। বক্স অফিস ফ্লপ হয় সিনেমাটি। তবে ঊর্বশী নজর কাড়েন দর্শকদের। পরে আরও বেশ কয়েকটি সিনেমায় সুযোগ পান। তাকে শেষ দেখা গিয়েছিল ‘হেট স্টোরি ৪’ সিনেমায়। তার অভিনয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দর্শকদের মধ্যে। তবে ক্রমশ অভিনয়ে পারদর্শী হয়ে উঠছেন এই বলি অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ঊর্বশী একজন ভাল নৃত্যশিল্পী। বিভিন্ন সিনেমায় কয়েকটি গানে তার অসাধারণ পারফরমেন্সই সেই সাক্ষী দেয়।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews