1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

ভোটের লড়াইয়ে তারকারা কে জিতলেন, কে হারলেন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২৭৫ বার পঠিত হয়েছে

 নিউস ভয়েস অফ বাংলাদেশ   বিনোদন ডেস্কঃ  প্রথমবার প্রার্থী হয়েই বাজিমাত করলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।ফেরদৌস শেষ মুহূর্তে বিরাট টেনশনের মধ্যে থাকলেও বিজয়টি তার ঘরেই এলো। ৩ লাখ ২৪ হাজার ৯৩৯ ভোটারের মধ্যে তাকে ভোট দিয়েছেন ৬৫ হাজার ৮৯৮ জন।

পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আসাদুজ্জামান নূর। এক লাখেরও বেশি ভোটে জিতেছেন তিনি। বেসরকারি ফলে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীনকে ১ লাখ ৩ হাজার ৬৫৫ ভোটের বিপুল ব্যবধানে হারিয়েছেন তিনি। নূর পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট। বিপরীতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে জয়নাল পেয়েছেন মাত্র ১৫ হাজার ৬৮৪ ভোট।

তবে বিনোদন জগতের তারকাদের নির্বাচনে বড় ধাক্কা মমতাজ বেগমের পরাজয়। মানিকগঞ্জ- ২ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেলেন তিনি। অথচ ফোক সম্রাজ্ঞী ছিলেন তিনবারের এমপি। ১৯৩টি কেন্দ্রে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী টুলু পেয়েছেন ৮৪ হাজার ৫২৫ ভোট। আর নৌকা প্রতীকে মমতাজের বাক্সে পড়েছে ৭৮ হাজার ২৬৯ ভোট।

প্রথমবার প্রার্থী হয়ে হারের তালিকায় নাম লিখিয়েছেন মাহিয়া মাহিও। রাজশাহী ১ আসনে ভরাডুবি হয়েছে তার। ১৫৮টি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মাহি ভোট পেয়েছেন মাত্র ৯ হাজার ৯টি।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews