ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ Logo মোদি সরকারের মাথাব্যথা ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসের বাইরেও বাড়ছে চাপ Logo ১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ বিশেষ চমক Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
  • ১১৮ বার পঠিত হয়েছে
মমিনুল ইসলাম:
ইউনিয়ন, ওয়ার্ড ও আঞ্চলিক কমিটির সম্মেলন উপলক্ষ্যে  মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সুজাতপুর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন। পরিচালনা করেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভায় ইউনিয়ন, ওয়ার্ড ও আঞ্চলিক কমিটির সম্মেলন-২০১৯ উপলক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, অলি উল্যাহ সরকার, যুগ্ম-সাধারন সম্পাদক কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান প্রমুখ। সভার দ্বিতীয় পর্বে আরো উপস্থিত ছিলেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক কাজী সালাউদ্দিন, আওয়ামীলীগ নেতা খাজা আহমেদ, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, যুবলীগ নেতা মাইনুদ্দিন সরকার, আ’লীগ নেতা বিল্লাল বেপারী, সাবেক ছাত্রনেতা মিরাজ খালিদ প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড কমিটিগুলোকে আরো শক্তিশালী করা হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের ডিজিটাল দেশ গড়ার ভিশন বাস্তবায়ন করার লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের কাজ করতে হবে। তৃণমুলের নেতা-কর্মীরাই দলের প্রধান শক্তি। আওয়ামীলীগ ও শেখ হাসিনা সবসময়ই তৃণমূল কর্মীদের দুঃখ বুঝেন। এজন্যই তিনি কর্মীদের কাছে একজন মডেল নেত্রী হিসেবে পরিচিত। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ

মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট এর সময় : ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯