ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না

মালয়েশিয়ার তরুণদের মাহাথির বাংলাদেশিরা মালয় সুন্দরীদের বিয়ে করছেন, সাবধান

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
  • ৯৬ বার পঠিত হয়েছে

প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি মালয়েশিয়ার নাগরিকদের বাংলাদেশি কর্মীদের মতো আরও কর্মঠ হওয়ার পরামর্শ দেন। তিনি দেশের তরুণদের সতর্ক করে বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ার সুন্দরীদের বিয়ে করে দেশে নিয়ে যাচ্ছেন। আপনারা সতর্ক না হলে ভবিষ্যতে বিয়ে করার জন্য আর সুন্দরী নারী মালয়েশিয়ায় থাকবে না।’

গতকাল শনিবার রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়ার সুলতান আবদুল হামিদ ওল্ড কলেজিয়ানস অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন মাহাথির মোহাম্মদ।

মাহাথির মোহাম্মদ বলেন, এ দেশে এত বেশি বিদেশি আছেন যে এখন বোঝা মুশকিল কে মালয়েশিয়ার নাগরিক আর বিদেশি। তিনি বলেন, ‘আমাদের দেশটি অনেক জাতি-ধর্মের দেশ। আমরা এটা পছন্দই করি। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইরান, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া থেকে লোক আমাদের দেশে আসছে। এতে আমরা গুলিয়ে ফেলছি যে কে মালয়েশিয়ার নাগরিক আর কে নয়।’ দেশটিতে অন্য দেশের নাগরিকদের আনাগোনা বেড়ে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন, মালয়েশিয়ার নাগরিকেরা অলস।

এ ব্যাপারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘কেন তারা (অন্য দেশের নাগরিক) এখানে আসেন? কারণ আমরা কাজ করতে পছন্দ করি না। এখানে বাংলাদেশিরা ভালো কাজ করছেন। যদি মালয়েশিয়ার নাগরিকেরা ভালোভাবে থাকতে চান, তবে তাঁদের কঠোর পরিশ্রম করতে হবে। ভালো পড়াশোনাও করতে হবে। তাঁদের কাজের ব্যাপারে সচেতন থাকতে হবে। কারণ, সচেতন না হলে ভালো চাকরি হবে না। আর ভালো চাকরি ছাড়া নারীদের বিয়ে করার সুযোগ হারাবেন মালয়েশিয়ার নাগরিকেরা।’

মাহাথির দেশের নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বর্তমান সময়ে আমরা দেখছি বাংলাদেশিরা আসছেন। তাদের সংখ্যা ২০ লাখ। তাঁরা (বাংলাদেশি) মালয়েশিয়ার সুন্দরীদের বিয়ে করে দেশে নিয়ে যাচ্ছেন।’ আপনারা সতর্ক না হলে আর এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বিয়ে করার জন্য মালয়েশিয়ার যুবকেরা আর সুন্দরী পাবেন না বলে তাঁর দেশের নাগরিকদের সতর্ক করেছেন।

তবে মাহাথিরের এ বক্তব্যর পর দেশটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মাহাথিরের কথায় একমত আবার অনেকেই দ্বিমত পোষণ করেন। তথ্যসূত্র: স্টার অনলাইন ও ওয়ার্ল্ড অব বাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

মালয়েশিয়ার তরুণদের মাহাথির বাংলাদেশিরা মালয় সুন্দরীদের বিয়ে করছেন, সাবধান

আপডেট এর সময় : ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮