1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় নিহত বাংলাদেশিদের পরিচয় মিলেছে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ১০৯ বার পঠিত হয়েছে

মালয়েশিয়া নিলাই থেকে এয়ারপোর্টগামী বাস দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ মোট ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩৪ জন। তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, রোববার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিলাই থেকে এয়ারপোর্ট গামী বাংলাদেশি কর্মীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলে ৬জন বাংলাদেশিসহ ৯জন কর্মী নিহত হয়। এরপর হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।

এরই মধ্যে নিহত ৬ বাংলাদেশীর পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন-

(১) মোহাম্মদ সোহেল।

(২) মোহাম্মদ মোমিন

(৩) আল আমিন

(৪) মোহাম্মদ রাকিব মোহসিন

(৫) মোহাম্মদ গোলাম

(৬) রাম চৌধুরী।

ঘটনার পর ঘটনাস্থল ঘিরে রাখে স্থানীয় পুলিশ।

কেএলআইএ এর পুলিশ প্রধান এসিপি জুলকিফিলি জানান, নিহতদের মধ্যে আটজন বিদেশি কর্মী, বাস চালক এবং একজন স্থানীয় রয়েছে।

তিনি বলেন, সেরডাঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন বিদেশি নাগরিক মারা যান। যিনি একজন মহিলা কর্মী ছিলেন।

জুলকিফিলি জানান, বাসে ৪৩ জন কর্মী ছিলেন। যারা সকলেই বিদেশি।

তিনি আরও জানান, আহতদেরকে চিকিৎসার জন্য সার্ডাঙ্গ হাসপাতালে, পুলরাজায়া হাসপাতাল, ব্যাটিং হসপিটালে এবং কাজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews