ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

মিয়ানমার সেনা অভ্যুত্থানের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশকে’

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৭৩ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক :  চলতি বছরের ২০ জানুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছিলেন, আগামী মার্চ-এপ্রিলের দিকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। ভেরিফাইড হাওয়া ৪১ হাজারের বেশি নাগরিককে চীনের মধ্যস্ততায় মিয়ানমারে প্রত্যাবাসন সম্ভব হবে।

প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ, মিয়ানমার এবং চীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে সব বিষয়ে পজিটিভ আলোচনা হয়েছে। মিয়ানমারও রিয়ালাইজ করেছে যে তাদের ফিরিয়ে নেওয়া দরকার, বাংলাদেশও ফিল করে তারা সম্মানের সঙ্গে নাগরিকত্ব নিয়ে ফিরে যাক। চীন সরকারও চায় যে বাংলাদেশের উন্নয়নের স্বার্থে ফিরে যাওয়া উচিত। কিন্তু হঠাৎ মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটে। এতে নতুন করে রোহিঙ্গা প্রত্যাবাসনের চিন্তা করতে হচ্ছে বাংলাদেশকে।

এদিকে আজ শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক’অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সামরিক অভ্যুত্থান কেন ঘটানো হলো সে বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতকে একটি ব্যাখ্যামূলক চিঠি দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এতে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে গুরুতর ভোট জালিয়াতির বিষয় তুলে ধরা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের নতুন সরকার বলেছেন, ধাপে ধাপে পর্যায়ক্রমে তারা রোহিঙ্গাদের অবস্থান পরিবর্তন করবে। মিয়ানমার সরকার বাংলাদেশের রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, কী কারণে তারা টেকওভারটা করেছে। তারা বলছেন, ১০ দশমিক ৪ মিলিয়ন (১ কোটি ৪ লাখ) ভুয়া ভোট হয়েছে। এই ভুয়া ভোটের কারণে তারা এমনটা করেছে।

আমাদের কাছে খবর এসেছে, মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর নতুন কমান্ডাররা সেখানকার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন। সেখানে রোহিঙ্গাদের মুরুব্বিদের সঙ্গে আলাপ করেছেন। রোহিঙ্গারা সেখানে অভিযোগ করেছে, তারা চলাফেরা করতে পারে না। মিয়ানমারের আর্মি সরকার তাদের বলেছেন, আস্তে আস্তে আমরা তোমাদের অবস্থার পরিবর্তন করব। এসব কথা শুনে আমাদের দিকে কক্সবাজারের কুতুপালংয়ে থাকা রোহিঙ্গাদের মধ্যে খুব উৎসাহ দেখা দিয়েছে। তারা খুব খুশি, আর্মি তাদের অভয় দিয়েছে। এটি ভালো খবর বলে জানান ড. এ কে আব্দুল মোমেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

মিয়ানমার সেনা অভ্যুত্থানের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশকে’

আপডেট এর সময় : ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১