1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী

রণবীরের ওপর এখনো রেগে আছেন সালমান?

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ৮৩ বার পঠিত হয়েছে

২০১৬ সালে তারকা অভিনয়শিল্পী রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বিচ্ছেদ বলিউড ভক্তদের হৃদয় ভেঙে দিয়েছিল। কেন যে এ যুগলের সাত বছরের সম্পর্ক ভেঙে গেল, তা এখনো জানা যায়নি।

দীর্ঘদিন এ দুজন পরস্পরকে এড়িয়ে চলেছেন। তবে এই সেদিন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দুই সাবেক যুগল আলিঙ্গনাবদ্ধ হন। রণবীর এখন ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছেন, প্রেম করছেন আলিয়া ভাটের সঙ্গে।

খবর বলছে, ক্যাটরিনা কাইফের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, রণবীর কাপুরের সঙ্গে মনোমালিন্য চুকিয়ে দিতে এখনো প্রস্তুত নন সুপারস্টার সালমান খান। সেই ২০১৬ সাল থেকে রণবীরের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছেন বলিউড ভাইজান। সম্প্রতি ঘোষণা এসেছে, সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাল্লাহ’ সিনেমায় সালমানের সঙ্গে জুটি বাঁধবেন রণবীরের প্রেমিকা আলিয়া ভাট। তবে এখনো রণবীর-সালমানের স্নায়ুযুদ্ধ শেষ হয়ে যায়নি।

সূত্রের বরাত দিয়ে একটি দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, ‘আর শিগগিরই তা (পুনর্মিলন) হচ্ছে না।’

রণবীর কাপুর এখন হাওয়ায় ভাসছেন। ফিল্মফেয়ারে তিনি ‘সঞ্জু’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। বক্স অফিসে এ ছবি ৩০০ কোটি রুপি অতিক্রম করেছিল।

রণবীরের হাতে এখন বেশ কয়েকটি কাজ। এর মধ্যে রয়েছে আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’, বাণী কাপুরের সঙ্গে ‘শমসেরা’। প্রতিবেদন অনুযায়ী, ‘শমসেরা’য় রণবীরকে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। সম্প্রতি তিনি শুটিংও করেছেন।

চলতি বছরের ২৩ ডিসেম্বর ‘ব্রহ্মাস্ত্র’ পর্দায় উঠবে। আর শমসেরা মুক্তি পাবে আগামী বছরে।

সূত্র : ইন্ডিয়া টুডে

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews