1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

রাজশাহী মহানগরীতে মদ সেবন করে মৃত্যুর রহস্য উদঘাটন, মালামাল উদ্ধারসহ ৪ জন গ্রেফতার ও দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান।

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৩৩৮ বার পঠিত হয়েছে

Newsvob.com.: রাজশাহী ব্যুরো :    রাজশাহী মহানগরীতে মদ সেবন করে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যুবরণ এবং আরো কয়েকজন অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনের ঘটনায়  পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের তাৎক্ষণিক নির্দেশে এবং পরিকল্পনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে অবৈধ মদের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন এলাকায় সর্বাত্বক অভিযান শুরু হয়। এস,আই/মোঃ মিজানুর রহমান-৩ এর নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানার একটি চৌকস পুলিশ টিম মৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের এবং চিকিৎসাধীন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও গোপণ সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ০৩/০১/২০২১ইং মহানগরীর বিভিন্ন এলাকা হ’তে আসামী ১। পরিমল সিং (৬০), পিতা-মৃত পবিত্র সিং, সাং-সাগরপাড়া, ২। মোঃ সাজু (৩০), পিতা-মোঃ হাসেম আলী, সাং-সাগরপাড়া, বল্লভগঞ্জ, ৩। বাপ্পা সিং (২৮), পিতা-পরিতোষ সিং, সাং-সাগরপাড়া, সর্ব থানা-বোয়ালিয়া, মহানগর রাজশাহী, ৪। মোঃ ইফতেখার হোসেন @ সুমন (৫০), পিতা-মৃত আঃ রউফ @ মতিন, সাং-সিপাইপাড়া, থানা-রাজপাড়া, মহানগর রাজশাহীদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০৩ টি কাঁচের তৈরি মদের খালি বোতল, টিউনিং মদ(মিশ্রিত মদ) তৈরির তরল পদার্থ ভর্তি ০১ টি প্লাস্টিকের তৈরি বোতল, তেতুলের বিচি ভর্তি ০১ টি কাঁচের বোতল, কমলা কালারের ৫০ গ্রাম গুড়ো রং, ২৯ টি টিন ও প্লাস্টিকের তৈরি কর্ক, ১১ টি কর্কের নিব ও ৫০ টি কর্কের প্রটেকশন, এ্যাকোহল ভর্তি ০২ টি প্লাস্টিকের সাদা বোতল উদ্ধার হয়। উদ্ধারকৃত আলামতগুলির রাসায়নিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গ্রেফতার কৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা অতিরিক্ত লাভের আশায় বিদেশী মদের সাথে রেক্টিফাইড স্পিরিটসহ অন্যান্য উপকরণ মিশিয়ে এক বোতলকে একাধিক বোতলে পরিণত করেছিলো এবং এই অবৈধ মিশ্রিত মদ মৃত ও অসুস্থ ভিকটিমদের নিকট বিক্রয় করেছিলো। অসুস্থ ব্যক্তিদেরকে ধৃতদের ছবি দেখানো হলে তারাও এদেরকে উক্ত মদ বিক্রেতা হিসেবে সনাক্ত করে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে, বোয়ালিয়া মডেল থানার মামলা নং-০৪, তাং-০৩/০১/২০২১ খ্রিঃ, ধারা-৩২৬/৩০৪ পেনাল কোড। গ্রেফতারকৃত ১নং আসামী পরিমল সিং (৬০) ও ২নং আসামী মোঃ সাজু (৩০) নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নং-৪, রাজশাহী আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। গ্রেফতারকৃত ৩নং আসামী বাপ্পা সিং (২৮) ও ৪নং আসামী মোঃ ইফতেখার হোসেন @ সুমন (৫০) দ্বয়ের ০৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews