1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীর নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আচরণবিধি থাকা উচিত: জাইমা রহমান জনগণের ভোটই ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকবে : ড. কাইয়ুম পোস্টারে সয়লাব সারা দেশ, তফসিলের আগে না সরালে ব্যবস্থা নেবে ইসি ম্যাচ-রেফারি প্রশিক্ষণ কর্মসূচি শেষে অভিজ্ঞতা ভাগাভাগি করলেন বুলবুল হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি জোটপ্রার্থীর ওপর হামলা! ২৬ জানুয়ারি (ঢাকা) দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, নগদ অর্থ ও সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আমেরিকার ১৯ টি বিমান ঘাটি লক করে ফেলেছে ইরান …

লকডাউনে ভাঙল অপূর্বর সংসার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৭ মে, ২০২০
  • ১০০ বার পঠিত হয়েছে

Nnwsvob.com. বিনোদন ডেস্ক ঃ কয়েক মাস ধরে টানাপোড়েন চলছিল অভিনয়শিল্পী অপূর্বর সংসারে। স্ত্রী নাজিয়া হাসান ও অপূর্ব আলাদা থাকছেন। সহকর্মীদের অনেকেই বলাবলি করছিলেন, তাঁদের বিচ্ছেদের ঘণ্টা বাজল বলে। অপূর্বর মুখ থেকে বিষয়টি জানা না গেলেও জানালেন নাজিয়া। নিজের ফেসবুকে লিখেছেন, ‘স্টপ কলিং মি ভাবি এভরিওয়ান।’ আজ রোববার বিকেলে তাঁর এ পোস্ট থেকে মোটামুটি পরিস্কার হওয়া যায় যে, তাঁরা আর একসঙ্গে নেই। এমনকি নিজের প্রোফাইলে ‘ডিভোর্স’ শব্দটিও যুক্ত করে নিয়েছেন নাজিয়া।

যোগাযোগ করা হলে অপূর্ব ফোন সারা নাই। কয়েকবারের চেষ্টায় নাজিয়াকে পাওয়া যায়। বিচ্ছেদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়ে গেছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না। যদি কখনো মনে করি, তখন বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত জানাব সবাইকে।’

২০১১ সালের ১৪ জুলাই নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০১৪ সালের জুন মাসে বাবা-মা হন তাঁরা। নাজিয়াকে বিয়ে করার আগে অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব পালিয়ে বিয়ে করেন আরেক অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভাকে। বিয়ের কিছুদিন পরই তাঁদের বিচ্ছেদ ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews