ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

শাকিব খানকে নিয়ে কাজ করতে গেলে আলাদা গল্প নিয়ে ভাবতে হবে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯
  • ৭১ বার পঠিত হয়েছে

NEWSVOb বিনোদন ডেস্ক: ‘রিকশাগার্ল’ নামে একটি ছবির শুটিং করছি। এ ছবির শুটিং শেষ হতে হয়তো আর দু-একদিন লাগবে। তারপর ডাবিং ও সম্পাদনার কাজ শুরু করব। ইচ্ছা আছে আগামী বছর ছবিটি মুক্তি দেয়ার। পাশাপাশি বিজ্ঞাপনের কাজ করছি।

* ‘আয়নাবাজি’র দীর্ঘ সময় পর ‘রিকশাগার্ল’ নির্মাণ করছেন। দেরি হওয়ার কারণ কী?

** সময় আমার কাছে গুরুত্বপূর্ণ বটে, তবে সেটি শুটিংয়ের ক্ষেত্রে। কিন্তু একটি ছবি নির্মাণের পরপর আরেকটি ছবি নির্মাণ করতেই হবে, এমনটা ভাবি না। আমি ভাবি গল্প নিয়ে, চিত্রনাট্য নিয়ে। পছন্দ মতো চিত্রনাট্যের অপেক্ষায় ছিলাম, পাওয়ার পর কাজ শুরু করেছি।

* ‘রিকশাগার্ল’ ছবিটি দর্শক কেন দেখবেন?

** রিকশা মূলত পুরুষরাই চালায়। কিন্তু কোনো শহরের পরিচিত মহল্লার একজন নারীর জীবিকার একমাত্র উপায় হয় রিকশা। একজন নারীর বেঁচে থাকার লড়াইয়ের চিত্রগুলো দর্শক এ ছবিতে দেখতে পাবেন। অনুধাবন করতে পারবেন এ শহরে বা কোনো মহল্লায় একজন নারী বাঁচতে পারেন তার ইচ্ছা বলে।

* ঢাকাই ছবিতে শাকিব খান এখন সবচেয়ে বড় বিজ্ঞাপন। তাকে নিয়ে কাজ করছেন না কেন?

** শাকিব খানকে নিয়ে কাজ করছি না কেন এটি এক বাক্যে বলা কঠিন। আপনিই তো বললেন বর্তমানে শাকিব খান বড় বিজ্ঞাপন। সত্যিকার অর্থে শাকিব খান আমাদের চলচ্চিত্রে বড় মাপের একজন চিত্রনায়ক। তাকে নিয়ে যেনতেন গল্প নিয়ে কাজ করা যাবে না। আবার ছোটখাটো বাজেট দিয়েও হবে না। সে জন্য তাকে নিয়ে কাজ করতে হলে আলাদা গল্প নিয়ে ভাবতে হবে। তার অভিনীত ছবি দেখলেই বিষয়টি সম্পূর্ণ বোঝা যায়।

* তাহলে কী তাকে নিয়ে এ মুহূর্তে কাজ করার পরিকল্পনা নেই…

** ঠিক এ মুহূর্তের কথা বলতে পারছি না। তবে পরিকল্পনা আছে। আমি একটি কাজ করলে অনেক আগে থেকে পরিকল্পনা করি। শাকিব খানের বিষয়টি আমার মাথায় আছে। তাকে নিয়ে কাজ করলে আমারও ভালো লাগবে। সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছি। দেখা যাক কী হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

শাকিব খানকে নিয়ে কাজ করতে গেলে আলাদা গল্প নিয়ে ভাবতে হবে

আপডেট এর সময় : ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯