ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

সংঘর্ষে নিহত ৫ চীনা সেনা

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্ক : তবে কি যুদ্ধের দামামা বেজে গেল? ভারতশাসিত লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর সংঘর্ষে শুধু যে ভারতীয় সেনার তিন সদস্য প্রাণ হারিয়েছেন তাই নয়। সীমান্তের ওপারেও হয়েছে প্রাণহানি। তবে ভারতের থেকে অনেকটাই বেশি। সংঘর্ষে চীনের পাঁচজন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার রাতে ভারত ও চীনা বাহিনীর ‘সংঘর্ষে’ তিনজন ভারতীয় সেনা সদস্য মারা যান। পাশাপাশি চীনের পিপলস লিবারেশন আর্মির পাঁচ সদস্যও প্রাণ হারিয়েছেন। আরো অন্তত ১১ জন চীনা সেনা আহত হয়েছেন।

চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদক হু জিজিন টুইট করে বলেছেন, যতদূর আমি জানি, গালওয়ান উপত্যকার সংঘর্ষে চীনের দিকেও প্রাণহানি হয়েছে। আমি ভারতকে বলতে চাই, এত আগ্রাসন ভালো নয়। চীনের সহনশীলতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। চীন ভারতের সঙ্গে যুদ্ধ চায় না, আবার যুদ্ধ করতে ভয়ও পায় না।

দুই দেশের সম্পর্কের গত কয়েক দশকের টানাপড়েনের মধ্যেও এত রক্তক্ষয়ী ‘সংঘর্ষ’ কখনও হয়নি। সোমবার রাতের সংঘর্ষে হাতাহাতির পাশাপাশি দুই দেশের সেনাই মারণাস্ত্র ব্যবহার করেছে। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যের এই উত্তেজনা বিশ্বশান্তির জন্য রীতিমতো অশনি-সংকেত দিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

সংঘর্ষে নিহত ৫ চীনা সেনা

আপডেট এর সময় : ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০