ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সাগরে নিম্নচাপ, দু’তিন দিন পর বৃষ্টি

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
  • ৮৩ বার পঠিত হয়েছে

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। নিম্নচাপের কারণে পৌষের শুরুতেও দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা বাড়ছে। দু’তিন দিন পর সামান্য বৃষ্টিপাতও হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছিল।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৯৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫২০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৬০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫২৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

২৪ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের পর আগামী চতুর্থ বা পঞ্চম দিনে বৃষ্টিপাত হতে পারে। আগামী ১৮ ডিসেম্বর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থাগুলো। এরপর তাপমাত্রা কমে যাবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৮.২, ময়মনসিংহে ১৪.৫, চট্টগ্রামে ১৭.৭, সিলেটে ১৭.৯, রাজশাহীতে ১৪, রংপুরে ১৩, খুলনায় ১৬ ও বরিশালে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

সাগরে নিম্নচাপ, দু’তিন দিন পর বৃষ্টি

আপডেট এর সময় : ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮