সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপস ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

 Newsvob.com.: অনলাইন ডেস্কঃ  শক্তিশালী ভারতকে হারিয়ে এই গৌরব অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা  । সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মেয়েদের কাছে ভারত হেরেছে ১-০ গোলে।

বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৭৯ মিনিটে আনাই মগিনি ম্যাচের একমাত্র গোলটি করেন। এই গোলটিই শিরোপা এনে দিয়েছে বাংলাদেশকে।

শাহেদা আক্তার রীপার ব্যাকহিল থেকে পাওয়া বল জালে জড়ান আনাই। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম।

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে শিরোপাও ধরে রাখলেন বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই একই টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হয় অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ নামে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *