সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন গ্রেফতার

নিউস ভয়েস অফ বাংলাদেশ   জালালুর রশিদ খান  :    ঢাকা,২২ অক্টোবর,২০২৪ খ্রিঃ  রাজধানীর মিরপুর এলাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা ও পল্লবী থানা পুলিশের যৌথ টিম।

সোমবার (২১ অক্টোবর ২০২৪) দিবাগত রাত ০১:২০টায় মিরপুর-০৬ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত বাদী হৃদয় মিয়ার অভিযোগের প্রেক্ষিতে পল্লবী থানায় একটি হত্যা চেষ্টা মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত ব্যারিস্টার সুমন এই মামলার ৩ নং এজাহার নামীয় আসামী।

গ্রেফতারকৃত ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমাণ্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *